স্বাগতম, অতিথি। লগইন বা রেজিস্টার করুন

আপনি এখানে: হোমপেজ » সফটওয়্যার »

পার্সোনালিটি টেস্ট সফটওয়্যার

আপনার পর্সোনালিটি কোন্ ধরণের? আপনার ভাল বন্ধু কে হতে পারে? আপনার পার্সোনালিটির জন্য কোন্ ক্যারিয়ারটা সবচেয়ে ভাল হতে পারে? সব প্রশ্নের জবাব দেবে এই সফটওয়্যারটি।

১৯ শব্দের লেখা
এই সফটওয়্যারটি ১০০% ভাইরাসমুক্ত। এ্যাভাস্ট হোম ৪.৮ দিয়ে চেক করা হয়েছে।

পরিচয়

সফটওয়্যারটিতে একটি টেস্ট দেয়ার ব্যবস্থা আছে। টেস্টে হ্যা-না ভিত্তিক কয়েকটি সহজ প্রশ্ন করা হবে। এই প্রশ্নগুলোর জবাব দেয়ার পর চারটি বর্ণ দেখাবে। এই বর্ণগুলো হচ্ছে আপনার পার্সোনালিটির পরিচয় বা পার্সোনালিটি টাইপ। পরে যেকোন সময় এই টাইপ মনে রাখলে বিস্তারিত ফলাফল জানতে পারবেন, প্রতিবার টেস্ট দিতে হবে না।

বিস্তারিত ফলাফলে আপনি আপনার পার্সোনালিটি সম্পর্কে জানতে পারবেন। এই ফলাফল সম্পূর্ণ সঠিক না-ও হতে পারে, তবে যত সঠিকভাবে-সততার সাথে উত্তর দেবেন ফলাফল ততই সঠিক হবে। আর মনে রাখবেন, কোনো পার্সোনালিটিই ফালতু নয়!

আমি অনেককে টেস্ট করে দেখেছি, এই টেস্টের ফলাফল ৮৫%-৯৫% পর্যন্ত সঠিক হয়। ফলাফল সঠিক মনে না হলে একাধিকবার টেস্ট দিন।

প্রিভিউ

Image

ক্রেডিটস

এই সফটওয়্যারটি তৈরি করেছেন: আদনান শামীম

সফটওয়্যারটি 'ফ্রম স্ক্র্যাচ', সম্পূর্ণ আদনানের লেখা।

যারা সফটওয়্যারটি সম্পর্কে কমেন্ট করেছে তাদেরকে মূল্যবান ফিডব্যাকের জন্য ধন্যবাদ।

রেফারেন্স

personalitypage.com
Career test prepared by Future Leaders Bangladesh
Myers-Briggs Type Indicator (MBTI)
typelogic.com




Author: Adnan Shameem
লেখক: আদনান শামীম

এই পেজটি সর্বশেষ এডিট করা হয়েছে ০৬ মার্চ ২০১০ ০১:১৬ pm
Page created in 0.042 secs.