|
আপনি এখানে: হোমপেজ » সবার জন্য » মানসিক » সুখী হওয়া যায় যেভাবেসুখ খুঁজেও যারা কখনো সুখ পান নি তাদের জন্য একটি দারুণ আর্টিকেল। |
|
|
সবাই সুখ নামের অচীন পাখির খোঁজে ছোটে। অথচ তারপরেও সুখী হতে পারে না। সত্যি বলতে কি, সুখের সন্ধান করে লাভ নেই। পৃথিবীর সব মানুষের ভিতরেই সুখ থাকে। তবে নিজের ভিতরের সুখী মানুষটাকে বের করতে শিখলে প্রকৃত সুখ পাওয়া যায়।
নো চিন্তা ডু ফুর্তিএকটু ফুরফুরে হোন। রিল্যাক্স করুন। সবকিছু নিয়ে বেশি চিন্তা করার দরকার কি। অতিরিক্ত চিন্তা করলে স্ট্রেস হওয়ার সম্ভাবনা থাকে। যা আপনি কন্ট্রোল করতে পারবেন না কখনো, তা নিয়ে চিন্তা করে লাভ কি? আপনি তো আর একটা পারফেক্ট জীবন আশা করতে পারেন না। সুখ দুঃখ নিয়েই জীবন, এটাই তো নিয়ম।হাসুনহাসি মানুষের এক দারুণ আবিস্কার। আপনার মুড মুহূর্তের মধ্যে পরিবর্তিত হতে পারে হাসির মাধ্যমে। হাসির ক্ষমতা দেখে অবাক হতেই হয়। অনেক bad day-কে, good day-তে পরিণত করা যায় শুধুমাত্র মন খুলে হাসার কারণে।শেয়ার করুনযদি মন খারাপ থাকে তাহলে আপনার কোনো বন্ধুর বা কাছের মানুষের সাথে আড্ডা দিয়ে আসুন। অথবা আপনার কোনো ক্লোজ ফ্রেন্ডের সাথে মন খারাপের কারণটা শেয়ার করুন। চাইলে আমার সাথেও শেয়ার করতে পারেন, -এ ইমেইল করে অথবা সবার সাথে শেয়ার করতে চাইলে www.amarnotes.com/forum ঠিকানায়। শেয়ার করলে দুঃখ একেবারে গায়েব হয়ে যাবে, দেখবেন ভেতর থেকে সুখ অনুভূত হচ্ছে।কেউ সবসময় সুখী নয়কেউই সবসময় সুখী নয়। সবার জীবনেই হাসি কান্না আছে। সবারই খুব দুঃখের কিছু স্মৃতি আছে। আমরা আমাদের অতীত পরিবর্তন করতে পারি না, তবে বর্তমানকে enjoy করতে পারি। তাই অতীত নিয়ে দুশ্চিন্তা করা বৃথা। যদি আমরা অতীতের দুঃসহ স্মৃতিকে accept করে নিতে পারি তাহলে আমরা সুখী হবার মিশনে একটু এগিয়ে থাকতে পারবো।যা আছে যথেষ্টআপনার যা আছে তা নিয়ে সুখী থাকুন। আপনি যদি মনে করেন কোনো কিছু পেলে আপনি খুশি হবেন, তাহলে আপনি ভুল করছেন। আপনি সেটা পেলে আরো চাইবেন এবং আরো না পেয়ে উল্টো অসুখী হবেন। তার চাইতে যা পেয়েছেন তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। দেখবেন আপনি না চাইতেই সব পেয়ে গেছেন।নিজেকে জানুনঅন্যভাবে বলা যায় - “Be Yourself”। অন্যকে দেখে তাদের মতো হতে চাইলে আপনি আপনার সত্ত্বাকে হারাবেন, অ-সুখী হবেন। তাই নিজেকে জানুন, নিজেকে চেনার চেষ্টা করুন। নিজের ব্যক্তিত্বকে বোঝার জন্য ডায়েরী লিখুন। কিংবা ইন্টারনেটে ব্লগও লিখতে পারেন। মন খুলে নিজের ইচ্ছামত লেখার চেষ্টা করুন। মাঝে মাঝে তা রিভিউ করুন। দেখবেন আপনি নিজেই নিজের ব্যক্তিত্বের প্রেমে পড়ে গেছেন।যা ইচ্ছা তা করুনঅন্যকে খুশি করতে আপনার ইচ্ছাকে বিসর্জন দেয়া ঠিক নয়। আপনি একজন মানুষ। আপনার মনেও কোনো কিছু করার ইচ্ছা থাকতে পারে। তাই নিজের মনকে অতৃপ্ত রেখে দেবেন না। প্রয়োজনে আশপাশের মানুষকে আপনার মনের কথা বলুন। শেয়ার করুন। মন হালকা করুন।অন্যকে খুশি করার চেষ্টা করুনঅনেকে নিজেকে সুখী ভাবার জন্য অন্যের দোষ ধরার চেষ্টা করে। তবে প্রকৃত সুখ পাওয়া যায় অন্যকে খুশি করার চেষ্টা করে। আপনি আজ পর্যন্ত যত সুখী মানুষ দেখেছেন ভেবে দেখুন তো - তারা অন্যকে খুশি করতে পছন্দ করতে কিনা। আপনি চিন্তা করে দেখুন তো আপনি অন্যকে খুশি দেখলে কি নিজেকে সুখী মনে করেন কিনা। কথা সেটাই, অন্যরাই আপনার অসুখী হওয়ার কারণ হতে পারে। অথচ তাদেরকেই সুখী রেখে আপনি নিজে সুখী হতে পারেন।অন্যের দুঃখ শেয়ার করে তাকে স্বান্তনা দিয়েও আপনি সুখী হতে পারেন। তবে শুধু অন্যকে সুখী রাখলেই সুখী হতে পারবেন না। এর জন্য একটা ব্যালেন্স থাকা প্রয়োজন। অন্যের সুখের কথা যেমন ভাবতে হবে তেমনি নিজের সুখের কথাও মাথায় রাখতে হবে। তাহলে জীবন নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন। আরো কিছু বিষয়খারাপ নেশা ভাল নয়সিগারেটের সুখটান আসলে সুখ আনে না। এটি আসলে আপনার জীবনকে নরকে পরিণত করার একটি ষড়যন্ত্র। এর কারণে যে ক্ষতি হবে তার জন্য দায়ী থাকবেন আপনি নিজেই। মাদকের কথাতো নাহয় না-ই বললাম। কোনো বন্ধু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তার প্রতি কিরকম আচরণ করতে হয় সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়।আমার আব্বা ধূমপায়ীদেরকে বলেন - যখনই সিগারেট খেতে ইচ্ছে করবে, এক গ্লাস পানি পান করুন। সেটাই বরং অনেক ভালো। প্রতিটি সূর্যোদয় একটি নতুন সূচনাআপনি যদি কোনো কারণে upset হয়ে থাকেন, তাহলে সকাল হতে দিন। দেখবেন পরের দিন সব আগের মত স্বাভাবিক হয়ে গেছে, আগের দিন কি হয়েছিল তা স্মৃতির অতল তলে হারিয়ে গেছে। আবার নতুন সম্ভাবনা আসবে। আপনি আবার শুরু থেকে শুরু করতে পারবেন। আপনি চাইলে সবই সম্ভব।আসলে সুখ অর্জন করার চেষ্টা করলে সুখ শুধু মরীচিকা হয়েই থেকে যাবে। সুখ আসলে আসে ভেতর থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে। একটু নিস্বার্থ চিন্তা, একটু সদ্বিশ্বাস, একটু কৃতজ্ঞতা, একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি আপনাকে অপার আনন্দ ও সুখ এনে দিতে পারে যা আপনি হয়তো কখনো পেতেন না - সুখ খুঁজলে। সুখ খুঁজলে সুখ পাওয়া যায় না। কারণ আমাদের ভেতরেই তো আছে - একজন সুখী মানুষ। রেফারেন্স:
Author: Adnan Shameem লেখক: আদনান শামীম এই পেজটি সর্বশেষ এডিট করা হয়েছে ০৩ ফেব্রু ২০১০ ০৪:৪৮ pm |
|










